৬ পদে ১৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

১০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২০  
চলতি মাসে ৬ পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। নিয়োগ পেতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ নিয়ে দেয়া জনবল নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী- পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ গ্রেড: ১৩ বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ গ্রেড: ১৩ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ গ্রেড: ১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। ৪. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ গ্রেড: ১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। পদের নাম: ল্যাব সহকারী পদসংখ্যা: ৫ গ্রেড: ১৭ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে অন্যূন ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৬ গ্রেড: ২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটায় ৩২ বছর। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://erecruitment.bcc.gov.bd/exam/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৬ নং পদের জন্য ৬২ টাকা।